কিচ্ছু বুঝিনা, জাতীয় পার্টি বুঝিনা, খেলা হবে : ভিপি বাদল (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৮:৫২ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, “আজকে ৭ই মার্চ উপলক্ষে আমরা এই পার্টি অফিসে আলোচনার জন্য অপেক্ষা করছিলাম এই মানুষটির (আব্দুল হাই) জন্য। কিন্তু বিভিন্ন এলাকার মানুষ আইসা ফটোসেশন কইরা চইলা যায়। আমি আমার কোনো এক লোককে বললাম ভিতরে আসো আমরা হাই ভাইয়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু ওনার চেহারা আর দেখতে পারলাম না! আরে, বাঙ্গালীরা বাঘের বাচ্চা। ওই দেওভোগের ড্রেন দিয়া পালাইয়াও কুল পায়নি, পাকিস্তানি হানাদার বাহিনীরা। কুত্তার বাচ্চারা। গালি আইয়া পড়ল, স্যরি, মাফ কইরা দিয়েন। আমার মায়ের ইজ্জত লুন্ঠন করা হয়েছে, আমার বোনের ইজ্জত নেয়া হয়েছে। আমার ভাইয়েরা প্রতিবাদ করতে পাওে নাই আমার বোনেরাও প্রতিবাদ করতে পারেনাই। ওই বেহায়ার বাচ্চারা, বিলাইয়ের বাচ্চা হইয়া দেওভোগের ড্রেন দিয়া পালাইয়া গেছে”।
রোববার (৭ মার্চ) নগরীর দুইনং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, “আমরা এখানে খালি হাতে আইছি? ছাইড়া দিমু আমরা? হাতুড়া ছিনাই নিয়া দাঁতগুলো পালসে পালসে খুইলা নিবেন। খন্দকার মোশতাক এখনো আছে। তাঁর শরীরের জয়েন্টের জয়েন্টের পালস খুইলা নিমু। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আওয়ামীলীগ। মেয়র নির্বাচনে নৌকা মার্ক কে পাস করিয়েছি, আমরা। এ সময় তিনি শ্লোগান দিয়ে বলেন, ‘শেখ হাসিনার নৌকা। শামীম ওসমানের নৌকা’। ৪৫ বছর ধরে রাজনীতি করি প্রশাসনের দালালি করিনা। পুলিশের দালালি করিনা। দালালি করি কার? জনগণের দালালি করি। কিচ্ছু বুঝিনা। জাতীয় পার্টি বুঝিনা। সমস্ত দুঃখি ও মেহনতি মানুষকে নৌকায় উঠাইয়া খাওয়াব! সব কিছুর মালিক আল্লাহ। আমাদের নৌকার মেয়র আর এমপির যোগ্যতা রাখে তৃণমূল নেতাকর্মীরা। আমি বের হলে গেলে দেখবেন এই হাই ভাই ছাড়া কেই নেই এখানে। বাদল ছাড়া কেউ নাই। আপনারা সবাই প্রস্তুত হোন আগামী ১৬ তারিখে খেলা হবে”।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম.এ রাসেল, সদস্য ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে-আরা বাবলীসহ অন্যান্য নেতাকর্মীরা।


