Logo
Logo
×

রাজনীতি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এড. দিপুর শ্রদ্ধাঞ্জলী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৯:৫৫ পিএম

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এড. দিপুর শ্রদ্ধাঞ্জলী
Swapno

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু।

 

রোববার (৭ মার্চ) সকালে ২নং রেলগেইট এলাকার জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।

 

তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, এড জসিম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া বেগম সুমি, সদস্য মনিরুজ্জামান মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, ৭ মার্চ বাঙালি জাতির জন্য দিকনির্দেশনামূলক ভাষণ ছিল। স্বাধীনতা যুদ্ধের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে। শুধু স্বাধীনতা যুদ্ধের সময় নয় স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশ কেমন হবে তারও দিক নির্দেশনা ছিল।বিশ্ব নেতাদের যত ভাষণ রয়েছে তার মধ্যে অন্যতম ভাষণ হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন