Logo
Logo
×

রাজনীতি

স্বাভাবিক মৃত্যু চাই : মর্গ্যানে আনোয়ার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০৯:২৩ পিএম

স্বাভাবিক মৃত্যু চাই : মর্গ্যানে আনোয়ার
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদ ও মর্গ্যান গালর্স এন্ড কলেজ গভনিংবডি চেয়ারম্যান এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আল্লাহ দরবারে আমি একটি দোয়া সবসময় করি- আল্লাহ যেন আমাকে স্বাভাবিক এই অবস্থায় মৃত্যু দেন। মানুষের জন্য কাজ করে এই জীবন থেকে বিদায় নিতে চাই। আল্লাহ অশেষ রহমতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের কল্যাণে রাজনীতি করে যাচ্ছি। জীবনে অনেককে উপকার করেছি কিন্তু কাউকে অপকার করেনি। অনেকে আমার উপর মান অভিমান থাকতে পারে, আবার অনেকে সে মান অভিমান ভুল বুঝে আমার পাশে দাড়ায়। আমি এটাকে মনে করি এটাই আমার সার্থক্যতা। রাজনীতি জীবনে অনেকে বড় বড় নেতা আমার শিষ্য রয়েছে। তারা ইতিমধ্যে তাদের বক্তব্যে আমাকে গুরু খেতাব প্রকাশ্যে বলে গেছেন। কিন্তু গুরু হয়ে কারো কাছ থেকে কোন স্বার্থ গ্রহণ করেনি।

 

৬৮তম জন্মদিন উপলক্ষে মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের আয়োজনে আনোয়ার হোসেন মিলনায়তনে তিনি একথা বলেন।

 

মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যানের পত্মী রাজিয়া সুলতানা, মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের গভনিং বডি সদস্য ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের গভনিংবডি সদস্য মোশাররফ হোসেন জনি ও মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা লায়লা আক্তার প্রমুখ।

 

আনোয়ার হোসেন বলেন, জাতির জনক শর্তজন্মবার্ষিকীতে আমরা সকলে মিলে তার জন্য দোয়া করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেভাবে বাংলাদেশ কে উন্নত দেশ রূপ নিতে দিনরাত করে যাচ্ছে, তাই অবশ্যই প্রশংসিত। জেলা পরিষদ শত বছর আগ থেকে পরিচালিত হচ্ছিল। কিন্তু এবার আওয়ামীলীগ সরকার ক্ষমতা নেয়া পর থেকে জেলা পরিষদ একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান রূপ ধারণ করেছে। মানুষের চাহিদা মিটানো জন্য জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এখন প্রতিটি জনগণ জানতে পেরেছে জেলা পরিষদ কি? এটাই আমার স্বার্থকতা হয়েছে, যে জেলা পরিষদ জেলার প্রতিটি এলাকায় কোন কোন কাজ করেছে। মসজিদ মাদ্রাসা, কবরস্থান-শশ্মান, রাস্তা ড্রেন নির্মাণ, আর্থিক সহায়তা, সংগঠনগুলো আর্থিক প্রদান সহ বিভিণ্ন কর্মকান্ডে জেলা পরিষদের উন্নয়ন করে গেছে যাচ্ছে।

 

মর্গ্যান নিয়ে আনোয়ার হোসেন বলেন, দীর্ঘ দিন যাবৎ এই মর্গ্যান স্কুলের গভনিংবডি চেয়ারম্যান হিসেবে রয়েছি। কি কি করেছি, কি কি করতে পারে নাই সব আপনারা জানেন বুঝেন। স্কুলটি উন্নত করে আজ কলেজ রূপান্তর করা হয়েছে। পুরাতন ভবনগুলো স্থলে করেছি নতুন নতুন ভবন। আগে থেকে অনেক বেশি শিক্ষার্থী একত্রে পড়াশুনা করতে পারে। অনেকে শিক্ষার্থী অর্থে অভাবে পড়তে সমস্যা হয়, সেগুলো আমরা বিবেচনা মাধ্যমে তাকে শিক্ষা ব্যবস্থা করি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন