Logo
Logo
×

রাজনীতি

বন্দর উপজেলা যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৯:০৭ পিএম

বন্দর উপজেলা যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
Swapno

মহিউদ্দিন শিশিরকে আহ্বায়ক ও শাহীন আহমেদকে সদস্য সচিব করে বন্দর উপজেলা যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

সোমবার ( ১৫ মার্চ ) নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটির বাকিরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক  শহীদুল ইসলাম রিপন, সাহাদুল্লাহ মুকুল, দেলোয়ার শাহ্, মামুন মিয়া, মীর আব্দুর রহিম, কাউছার হামিদ খাঁন, সম্রাট হাসান সুজন, রাসেল এনামুল হক, গোলবক্স ভূঁইয়া রাসেল, জাহিদ খন্দকার, সদস্য আশিকুর রহমান আলী, আবদুল্লাহ আল মামুন, আরিফ হোসেন, সজিব খন্দকার, নাজমুল হক, মো. মহসিন, ইমরান হোসেন ইরান, রুবেল মিয়া, তাওলাদ মাহমুদ, মো. শামীম, মো. সাঈদ, দ্বীন ইসলাম, বাবুল হোসেন, শাহজাহান মিয়া, আজিজুল হাকিম, ফয়সাল আহম্মেদ, মোক্তার হোসেন, মো. গোলাপ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন