Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আ`লীগের আনন্দর‌্যালি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৭:৫৭ পিএম

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আ`লীগের আনন্দর‌্যালি
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরে র‌্যালি বের করা হয়। 

 

মঙ্গলবার ( ১৬ মার্চ ) বিকেলে শহরের ২নং রেল গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রথম জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র‌্যালির শুভ সূচনা করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে শহরে আনন্দ র‌্যালি বের করা হয় ।  র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে  র‌্যালিতে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক এড আবু হাসনাত শহীদ মো.বাদল, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, শিক্ষা ও মানব বিষয় সম্পাদক ফেরদৌসী আরা নীলা, উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, উপ-প্রচার সম্পাদক নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, বন্দর উপজেলা আওয়ামী লীগের কাজিম উদ্দিন প্রধান, সোনারগাঁ আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন