Logo
Logo
×

রাজনীতি

‘মশা অজ্ঞান হলেও ১৫ মিনিট পর আবার জাগ্রত’: মেয়র আইভী (ভিডিও)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৯:০৪ পিএম

‘মশা অজ্ঞান হলেও ১৫ মিনিট পর আবার জাগ্রত’: মেয়র আইভী (ভিডিও)
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘মশার ওষুধ আমরা সব জায়গাতেই দিচ্ছি। প্রত্যেকটি কাউন্সিলরকে পাঁচ জন করে লোক দেওয়া আছে তাঁদের ওয়ার্ডে মশার ওষুধ ছিঁটানোর জন্য। আর তাঁরা প্রতিদিনই মশার ওষুধ ছিঁটায়। এদিকে আপনারা আমার কাছে ফগার মেশিন চাচ্ছেন, সেটাও আমরা আপনাদের দেবো। কিন্তু ফগারে মশা মরে না! এতে কিছুক্ষণের জন্য মশা অজ্ঞান হয়ে যায়, তবে ১৫ মিনিট পরে আবার জাগ্রত হয়! সত্যি কথা হচ্ছে জোড়ে বৃষ্টি হলে ও বাতাস হলেও আল্লাহ প্রদত্ত মশা মরে যায়! কিন্তু তারপরেও আমাদের প্রতিটি ওয়ার্ডে পাঁচ জন করে কর্মী আছে, তাঁদের দিয়ে মশার ওষুধ দিয়ে দেওয়া হবে’।

ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন


মঙ্গলবার (১৬ মার্চ) বন্দরের ২৭ নং ওয়ার্ডে স্টিলমিল এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা সড়কের নামকরণ এর শুভ এদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মেয়র আইভী আরো বলেন, ‘আপনাদের ২৭ নং ওয়ার্ডে প্রায় সময়তেই যেই সমস্যাটা হয়, আমরা কাজ করতে আসলে দুই গ্রুপ লেগে যায়! এই সমস্যাটা আমার ২৭ নং ওয়ার্ডে প্রায়ই দেখা যায়। অনেক সময় কাউন্সিলরের কথাও তাঁরা শুনতে চায়না। এতে কিন্তু আসলে আপনাদেরই ক্ষতি হয়। সে আজকে কাউন্সিলর আছে, কালকে নাও থাকতে পারে। আমি আজকে মেয়র আছি কালকে নাও থাকতে পারি। কিন্তু আমরা যেখাবে এখন কাজ করছি সেই সুযোগটা যদি আপনারা না নেন, তাহলে ক্ষতিগ্রস্থ মূলত আপনারাই হবেন’।

 


তিনি বলেন, ‘আমরা সব জায়গাতেই সমান ভাবে কাজ করছি। শুরু নারায়ণগঞ্জ নয়, সিদ্ধিরগঞ্জেও কিন্তু বিশাল বড় লেক হচ্ছে। নারায়ণগঞ্জে আমরা শেখ রাসেল পার্ক করেছি, সিদ্ধিরগঞ্জে আমাদের প্রায় ১‘শ কোটি টাকার লেকের কাজ চলমান আছে। এবং আগামী কালকে আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সেখানে ১‘শ ফুলের চারাগাছ লাগাবো। আমরা কাজের জন্য কোনো জায়গাতেই কার্পন্য করছিনা। আমরা ২৫ নং ওয়ার্ডে হাসপাতাল করেছি। সেখানে অনেক মা-বোনেরাই কিন্তু যাচ্ছেন, চিকিৎসা নিতে। এছাড়া আমাদের মা ও বোনদের (নারী) জন্য ইতিমধ্যেই আমরা কমিউনিটি ডেভলপমেন্ট গঠন করেছি। যেখানে তাঁদেকে আমরা আয় রোজগার বাড়ানোর জন্য ঋণ দেবো, সেটা দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্তও হতে পারে। আমরা সিটি করপোরেশনের মধ্যে প্রায় পয়ত্রিশটার মতো পুকুর বাধাই করে দিয়েছি, যাতে বাচ্চারা গোসল করতে পারে। এবং পুকুরের চারপাশ দিয়ে বিকেল হলে, যারা ডায়বেটিক্সর রোগী তারা যেনো হাটতে পারে। এছাড়া আমাদের মাঠের কাজও চলমান’।

 


এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সামসুজ্জোহা, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, বন্দর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম  মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন