Logo
Logo
×

রাজনীতি

মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৫:০৬ পিএম

মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন
Swapno

কেক কেটে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছেন মহানগর যুবলীগ নেতৃবৃন্দ।

 

বুধবার রাতে শেখ রাসেল পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন  জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল কাদির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, কাউন্সিলর কবির হোসেন, ছাত্রলীগ নেতা মীমনসহ যুবলীগের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন