Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের আনন্দ র‌্যালি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৮:৪৯ পিএম

বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের আনন্দ র‌্যালি
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসম্বলিত ব্যানার ফেস্টুনসহ বিশাল আকৃতির জাতীয় পতাকা ও যুবলীগের দলীয় পতাকা নিয়ে আনন্দ র‌্যালি বের করেছে মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু নেতৃত্বে শহরের লিংক রোড থেকে র‌্যালিটি চাষাঢ়া চত্বরে ঘুরে দুই নং রেলগেট দিয়ে মন্ডলপাড়া ব্রীজ হয়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।

 

এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজসহ মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন