Logo
Logo
×

রাজনীতি

জিয়াউর রহমানের খেতাব ছিনিয়ে নেয়া উচিৎ : ভিপি বাদল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৮:৫৬ পিএম

জিয়াউর রহমানের খেতাব ছিনিয়ে নেয়া উচিৎ : ভিপি বাদল
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব ছিনিয়ে নেয়া উচিৎ বলে মন্তব্য করেছেনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল)। তিনি বলেন, ‘সারা বিশ্বের স্বাধীনতাগামী মানুষের জন্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ হলো স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত জিয়াউর রহমানের খেতাব ছিনিয়ে নেয়া উচিৎ। ইতিহাস যে বিকৃত করেছে তার বিচার করা উচিৎ’।

 

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের আয়োজনে শহরময় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী শেষে নগরীর দুই-নং রেলগের এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ভিপি বাদল এই মন্তব্য করেন।

 

এ সময় তিনি আরো বলেন, আজকের এই মিছিলটিই প্রমাণ করে দেয় যে, নারায়ণগঞ্জের রাজপথ আওয়ামীলীগের রাজপথ, নারায়ণগঞ্জে রাজপথ যুবলীগের রাজপথ। আজকের এই সংগ্রামের তাৎপর্য হলো নতুন মুখ দেখতে চাই আমরা। পরিবর্তন চাই আমরা। যারা মানুষকে অত্যাচার নির্যাতন করে তাদেরকে আর দেখেতে চাইনা’।

 

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন