Logo
Logo
×

রাজনীতি

ছাত্র ফেডারেশনে জেলা সভাপতি ইলিয়াস, সেক্রেটারি মুনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৯:০৬ পিএম

ছাত্র ফেডারেশনে জেলা সভাপতি ইলিয়াস, সেক্রেটারি মুনা
Swapno

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি হিসেবে ইলিয়াস জামান ও সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) দিনব্যাপী ছাত্র ফেডারেশনের ষষ্ঠ জেলা সম্মেলনে তারা নির্বাচিত হন। 

 

সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম সেশন উদ্বোধন করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা। উদ্বোধনের পর শহরে র‌্যালি করে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। পরে শহরের ডিআইটি এলাকায় অবস্থিত আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পঞ্চম তলার পরীক্ষণ হলে দ্বিতীয়  সেশন শুরু হয়। এ সময় ষষ্ঠ জেলা সম্মেলনের খসড়া প্রতিবেদন পাঠ করেন জেলা ছাত্র ফেডারেশনের ইলিয়াস জামান। সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি শুভ দেব।

 

সন্ধ্যায় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে জেলা ছাত্র ফেডারেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস জামান। তিনি পূর্বের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারহানা মানিক মুনা। তিনি পূর্বের কমিটিতে অর্থ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। নবগঠিত জেলা কমিটির অন্যরা হলেন- সহসভাপতি তাকবীর হোসেন, সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিবুল রাকিব, অর্থ সম্পাদক মোমিন হোসেন প্রান্ত, দপ্তর সম্পাদক ইউশা ইসলাম, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি, সদস্য মো. আকাশ ও শুভ দেব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন