Logo
Logo
×

রাজনীতি

ত্যাগী নেতাদের সামনে আনতে হবে : খোকন সাহা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৯:০৬ পিএম

ত্যাগী নেতাদের সামনে আনতে হবে : খোকন সাহা
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেছেন, আগামীতে দলের ত্যাগী ও পরিক্ষিত নেতাদের সামনে আনতে হবে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে, নারায়ণগঞ্জে ভূতের রাজত্ব কায়েম করেছে তাদের চিহ্নিত করার সময় এসেছে। আপনারা শুধু আমাদের নেত্রীর জন্য এবং বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন।

 

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের আয়োজনে শহরময় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী শেষে নগরীর দুই-নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে খোকন সাহা এই কথা বলেন।

 

তিনি আরো বলেন, ২০০১ সালে জোট সরকারের আমলে সুক্ষ্ম কারচুপির মাধ্যমে আওয়ামীলীগকে পরাজিত করায়, আমরা দীর্ঘ ৭ বছর  আন্দোলন করেছি। এসময় অনেক নির্যাতন ও নিপীড়ন হয়েছে আমাদের উপর। ২০০৮ সালে নেত্রী ক্ষমতায় এসে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে। উন্নয়ণশীল দেশের কাতারে আজকে বাংলাদেশের নাম এসেছে। রাস্তা-ঘাট, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও নারীদের  উন্নয়ণসহ বাংলাদেশে গত কয়েক বছরে এতো উন্নয়ণ হয়েছে যার নাম বলেতে গেলে আমাদের বাদল ভাইয়ের কথা বলার চান্স, সময় থাকবে না।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন