Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা হয়েছিল : আনোয়ার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৯:৩৬ পিএম

বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা হয়েছিল : আনোয়ার
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো  তবে দেশ আরও উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারতো। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে দেশের অগ্রযাত্রাকে রহিত করার হয়েছিলো। বাংলাদেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিলো। তবে আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে বিশ্বের মানচিত্রে একটি উন্নতজাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করিয়েছে। এটাই আমাদের জন্য অনেক বড় অর্জন।


বৃহস্পতিবার (১৮  মার্চ) শহরে জেলা পরিষদের ডাক বাংলোতে প্রবাহ সমাজ কল্যাণ সংস্থা  আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেককাটা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


বাংলার কথা প্রকাশনা ও সম্পাদক বদিউলজামান সঞ্চালনায় প্রবাহ সমাজ কল্যাণ সংস্থা সভাপতি সৈয়দা শিউলী হাসানের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রবাহ সমাজ কল্যাণ সংস্থা সহ-সভাপতি সেলিনা আক্তার কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন