Logo
Logo
×

রাজনীতি

ভারত প্রভাব খাটিয়ে বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে : সাকি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১০:৪৩ পিএম

ভারত প্রভাব খাটিয়ে বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে : সাকি
Swapno

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, ভারত তাদের প্রভাব খাটিয়ে বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে। আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে গিয়ে তারা বাংলাদেশের নির্বাচন নাই করে দিয়েছে। নরেন্দ্র মোদি ভারতের বিরাট অংশের মুসলমান নাগরিকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। সে পুরো দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে। তাকে আমরা বাংলাদেশে স্বাগত জানাতে পারিনা। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সহায়তা করেছে তা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তাদের কেউ আসবে সেটাও স্বাভাবিক। সেই আসাটা তাদের রাষ্ট্রপতি হতে পারতো। নরেন্দ্র মোদি-ই কেন ? ভারত আমাদের নদীর পানি দেয়না, সীমান্তে গুলি করে মারে, বাণিজ্যে বিরাট ঘাটতি রাখে, আমাদের টিভি চ্যানেল তাদের দেশে দেখতে দেয়না-এই তো তাদের বন্ধুত্বের নমুনা। তিনি বলেন, নির্বাচনকে না-ই করে দিয়ে সরকার এদেশে রাজনীতিকে নাই করে দিয়েছেন। যে দেশে রাজনীতি থাকেনা সেখানে ষড়যন্ত্র শুরু হয়। 


শুক্রবার সন্ধ্যায় চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের তরিকুল সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রফিউর রাব্বি, নির্বাহী সমন্বয়কারি অঞ্জন দাস, মশিউর রহমান রিচার্ড। 


জুনায়েদ সাকি আরো বলেন, আওয়ামীলীগ না করলে ক্ষমতার আশে পাশে না থাকলে আপনি মুল্যহীন। আজকে আওয়ামী লীগ আদালত পর্যন্ত দখল করেছে। মুশতাক আহমেদ ছয়বার জামিনের আবেদন করে পাননি। আওয়ামীলীগের লোকজন হাজার হাজার কোটি টাকার মালিক অন্যদিকে জনগন জীবনধারণের মতো অর্থ পাচ্ছেনা। যে নিজে ভয় পায় সে অন্যকে ভয় দেখায়। আওয়ামীলীগ ভয় পাচ্ছে বলে তারা গুম, হত্যা, ডিজিটাল আইনে মামলার মাধ্যমে মানুষকে ভয় দেখাচ্ছে। 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন