বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কাশীপুরে কেক কাটা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১০:৫৬ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশত বার্ষিকী উপলক্ষে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই মার্চ) রাতে কাশীপুর খিল মার্কেট এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সাইফ উল্লাহ বাদল।
অনুষ্ঠানের প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য ছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে কেক কেটে বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকী পালন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, রেহান শরিফ বিন্দু, মোঃ শামীমসহ প্রমুখ নেতৃবৃন্দরা।


