Logo
Logo
×

রাজনীতি

অস্ত্র মামলায় ছাত্রদল সভাপতি রনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৫:৪১ পিএম

অস্ত্র মামলায় ছাত্রদল সভাপতি রনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ
Swapno

ফতুল্লা থানার দায়েরকৃত অস্ত্র মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৩৬/১৯ । 

 

সোমবার (২২ মার্চ) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এই মামলায় পুলিশ কর্মকর্তা এএসআই আবুল কালাম আজাদ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন।

 

এছাড়াও আরোও তিনটি রাজনৈতিক মামলায় জেলা ও দায়রা জজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির দেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। 

 

আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ফতল্লা থানার একটি অস্ত্র মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা ১ম আদালতে  জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এই মামলায় পুলিশ কর্মকর্তা এএসআই আবুল কালাম আজাদ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন । 

 

তিনি আরও বলেন, এগুলো সব গায়েবী ও মিথ্যা মামলা। এসব মামলায় রনির কোন সম্পৃক্ততা নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে তার বিরুদ্ধে এই অবৈধ অস্ত্র মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারারুদ্ধ করা হয়েছিল।  

 

হাজিরার সময় আদালতে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনসহ জেলা ছাত্রদল ও ফতুল্লা থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে পুলিশ। তবে রনির পরিবারের অভিযোগ, ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

 

ফতুল্লা মডেল থানার তৎকালীন ওসি মঞ্জুর কাদের জানিয়েছিলেন, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে রনিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই সময়ে রনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন