বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে শহরের চাষাঢ়া মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে জামতলা হীরা কমিউিনিটি সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহসভাপতি আফজাল কবির, দেলোয়ার হোসেন, মো. মাসুদ ও ইসমাইল খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, শাহিন আহমেদ ও আরিফুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন,
সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সেলিম হোসেন দীপু, সোনারগাঁ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, বন্দর যুবদলের আহবায়ক মহিউদ্দিন শিশির, যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজন, ফতুল্লা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২২ মার্চ সুনামগঞ্জে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় মামলাটি দায়ের করেন যুক্তরাজ্য প্রবাসী মঈনুল হক।


