Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৫:৩৩ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা
Swapno

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

 

শুক্রবার (২৬ মার্চ) সকাল নয়টায় শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হায়দার আলী পুতুল, সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, সদস্য আবেদ হোসেন, মনিরুজ্জামান মনির, মো. পারভেজ, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুরুন্নাহার সন্ধ্যাসহ নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন