Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন ৪ ইউনিট কমিটি ঘোষণা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৬:৫৫ পিএম

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন  ৪ ইউনিট কমিটি ঘোষণা
Swapno

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন আড়াইহাজার উপজেলা, রূপগঞ্জ উপজেলা সোনারগাঁও উপজেলা ও সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের ৪টি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এ তথ্য জানান । 

 

এর আগে গত বৃহস্পতিবার (২৫ মার্চ) কমিটিগুলো অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব। 

 

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে জুবায়ের রহমান জিকুকে, সদস্য সচিব মোঃ মোবারক হোসাইন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে সুলতান মাহমুদকে, সদস্য সচিব মাসুদুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে জাকারিয়া ভূঁইয়াকে সদস্য সচিব জহিরুল ইসলাম জনি,  ও সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের আহবায়ক করা হয়েছে ফরহাদ শিকদারকে সদস্য সচিব মো. তানজিল।

 

প্রসঙ্গত, আগামী ২ মাসের মধ্যে অধীনস্থ কমিটি গঠন করে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন