Logo
Logo
×

রাজনীতি

বাদল-শওকত ফতুল্লা আ.লীগকে সমৃদ্ধ করেছে : শাহ নিজাম

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৭:১৬ পিএম

বাদল-শওকত ফতুল্লা আ.লীগকে সমৃদ্ধ করেছে : শাহ নিজাম
Swapno

প্রায় দেড় যুগ ধরে ফতুল্লায় আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল এবং সাধারণ সম্পাদক এম শওকত আলী। তাদের নেতৃত্বে ফতুল্লা থানা আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে সমৃদ্ধ হয়েছে।

তাছাড়া, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফতুল্লার কাশিপুর ও বক্তাবলী ইউনিয়নে উন্নয়ন মূলক কাজও করে যাচ্ছেন উল্লেখিত দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল ও শওকত আলী। এমনটাই মনে করছেন, সাংসদ শামীম ওসমানের বিশ্বস্ত কর্মী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-নিজাম।

গতকাল দৈনিক যুগের চিন্তাকে তিনি বলেন, ‘ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল ভাই ও সেক্রেটারি এম শওকত আলী ভাই অত্যন্ত সিনিয়র ও দক্ষ নেতা। তারা দু’জনই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। দীর্ঘদিন তারা ফতুল্লা থানা আওয়ামী লীগের দায়িত্বে থেকে আওয়ামী লীগসহ ইউনিয়ন গুলোকেও শক্তিশালি ও সমৃদ্ধ করেছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ জননেতা একেএম শামীম ওসমানের সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে তারা স্বশরীরে অবস্থান নিয়ে সেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। আমি শামীম ওসমানের কর্মী হিসেবে তাদেরকে আমার পিতার মত, বড় ভাইয়ের মত সম্মান করি। তাদের নির্দেশের বাইরে ফতুল্লার কোন কর্মকান্ডে অংশ নেই না।

ফতুল্লায় যদি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের কোন প্রোগ্রামও হয়, তাহলে সেই প্রোগ্রামে আমাকে দাওয়াত করা হলে আমি আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দের অনুমতি সহকারে সভাপতি সাইফউল্লাহ বাদল ভাই ও সেক্রেটারি এম শওকত আলী ভাইয়ের অনুমতি নিয়ে সেখানে অংশ গ্রহণ করি। তাদের উপর কর্তৃত্ব খাটানোর মত অবস্থা আমার নাই। আমার রাজনৈতিক চিন্তা চেতনা হচ্ছে, সম্মানিত লোকদের সম্মান করা। তারা (বাদল-শওকত) নিঃসন্দেহে সম্মানিত লোক। যতদিন ওনারা বেঁচে থাকবেন এবং যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন সকল স্বার্থের উর্ধ্বে আমাদের এই বন্ধন অটুট থাকবে।’   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন