Logo
Logo
×

রাজনীতি

পরবর্তী প্রজন্ম রাজনীতিতে আসবেনা বলে জানালেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৬:২৩ পিএম

পরবর্তী প্রজন্ম রাজনীতিতে আসবেনা বলে জানালেন শামীম ওসমান
Swapno

এমপি শামীম ওসমান আমার ছেলে আমার স্ত্রীকে নিয়ে অনেকেই ভাবছেন তারা রাজনীতিতে আসবেন। কারণ তারা দুজনেই অনেক এক্টিভ। গতকালও একটা ছেলেকে হাসপাতালে ভর্তি করে হার্ট অপারেশন করিয়েছে। আমার জানা মনে আমার নেক্সট জেনারেশন এই রাজনীতিতে আসবে না। বাকিটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। এটা জমিদারী প্রথা না যে আসতেই হবে। আমরা ৩ ভাই এমপি হতে পেরেছে। বাবা দাদা এমপি হয়েছিলেন।


মঙ্গলবার (২০ এপ্রিল) চ্যানেল আই এর ফেইসবুক পেইজে জীবনের গল্প অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে সাংসদ শামীম ওসমান এ মন্তব্য করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।


দলের ভেতরকার বিতর্কের এক প্রশ্নে সাংসদ শামীম ওসমান বলেন, বাংলাদেশে বিএনপিকে দমন করতে গিয়ে আওয়ামী লীগ অনেক শত্রু তৈরী করেছে কিনা এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, বাংলাদেশে দুটো দল আছে, একটি আওয়ামী লীগ আরেকটি এন্টি আওয়ামী লীগ। রাজনীতিতে আমি মনে করি, কে কোন দল করছে আমার সেটা দেখার বিষয় না। আমরা পারফেক্ট না, কোন দলই পারফেক্ট না।

আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের দলের কেউ কেউ একবালতি পানিতে চুন ঢেলে দিচ্ছে। এদের বের করে দেয়া উচিৎ। আওয়ামী লীগের উচিৎ দলের প্রতি নজর দেয়া যে আমরা সঠিক পথে আছি কিনা? আমাদের আদর্শিক নেতারা হতাশ কিনা? এই ধরনের ক্ষোভ অনেক বেড়ে গেছে দলের ভেতর। সমস্যা হচ্ছে এক প্রধানমন্ত্রী কতটা দিক দেখবেন?


করোনাকালে নিজ এলাকার জনগন সাংসদের উপর সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে তিনি বলেন, জনগন কতটা সন্তুষ্ট তা আমি জানিনা, তবে আমি সন্তুষ্ট না। কারন জনগনের জন্য যতটুকু করা উচিৎ তা করতে পারছি বলে আমি নিজে মনে করি না। এটুকু বলতে পারি আমরা চেষ্টা করছি। প্রথম যখন করোনা শুরু হয় তখন নারায়ণগঞ্জকে বাংলাদেশের উহান বলা হচ্ছিলো। এখানে কোন করোনার চিকিৎসা ছিল না, আইসিইউ ছিল না, অক্সিজেন ছিলো না।

পরে প্রধানমন্ত্রীর সহযোগীতায় এসব বিষয় আমরা পূরন করতে পেরেছি। নারায়ণগঞ্জের মানুষ দেখেছে আমরা কতটা আপ্রান চেষ্টা করেছি। আরো অনেক কিছু করার ইচ্ছা আছে কিন্তু এমন একটা পরিস্থিতিতে আছি আমরা যে অদৃশ্য ভাইরাসের সাথে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। আমরা যে কোথায় গিয়ে ঠেকব তা নিয়ে ব্যক্তিগত ভাবে আতংকিত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন