Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৯:৩৬ পিএম

খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন শামীম ওসমান
Swapno

একদা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লংমার্চ আটকে দিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান। রাজনৈতিক জীবনে দেশজুড়ে আলোচনা-সমালোচনায় আসার ঘটনাগুলোর মধ্যে শামীম ওসমানের জন্য এটি ছিলো অন্যতম একটি কারণ।

এর মাধ্যমে আওয়ামী লীগে শামীম ওসমান নিজের অবস্থান আরো বেশি পোক্ত করলেও ভিন্ন মতের রাজনৈতিকদের কাঠগড়ায় ছিলেন তিনি। সে ঘটনা এখন অতীত। সময়ের ব্যবধানে পাল্টে গেছেন আলোচিত-সমালোচিত এই এমপি। তাই এবার তিনি করেছেন শ্রোতের বিপরীত কর্ম! করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য ব্যক্তিগত ভাবে দোয়া করেছেন প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা!

গতকাল রাতে ‘চ্যানেল আই টিভি’র এক অনলাইন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শামীম ওসমান নিজেই এই কথা জানান। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন অসুস্থ্য খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়া হয়নি।


এদিকে, অনুষ্ঠানে শামীম ওসমানের বক্তব্যের রেশ ধরে সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন ছুড়ে বলেন, আপনি নিজেই বললেন, ভারতের রাহুল গান্ধিকে টুইট করে নরেন্দ্র মোদি তার সুস্থ্যতা কামনা করেছেন। রাহুল গান্ধির রোগমুক্তির জন্য যদি নরেন্দ্র মোদি দোয়া করতে পারে, তাহলেতো আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনায় আক্রান্ত, আপনারা কী তার জন্য দোয়া চেয়েছেন? বরং শুনেছি একটি মসজিদের ইমাম সাহেব দোয়া চেয়েছেন বলে তার চাকুরী চলে গেছে- এমন প্রশ্নের উত্তরে শামীম ওসমান বলেন, ‘আমি এটা শুনি নাই।

তবে আপনি যদি ব্যক্তিগত ভাবে আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি দোয়া করেছি। আমি ব্যক্তিগত ভাবে দোয়া করেছি। শুধু উনি না, যেই কয়জন লোক করোনায় আক্রান্ত তাদের জন্য দোয়া করবেন। এই সময়টা হচ্ছে কি, আপনি দোয়া করবেন এই কারণে, আপনিও তো স্রষ্টার সৃষ্টি, তো স্রষ্টার সৃষ্টি যখন, স্রষ্টা কিন্তু আপনার মন দেখবেন। আপনি কী করছেন। উনি সব জানছেন, দেখছেন এবং বুঝছেন।

তো আমি দোয়া করবো এই কারণে, আপনি যখন কারো জন্য দোয়া করবেন তা মন থেকে করবেন কেননা হাদিসে আছে আপনি রাস্তার পাড়ে যদি কোন অসহায় মানুষকে দেখেন, সেই মুহুর্তে যদি আপনার মনে একটা কষ্টও আসে, যদি বলে ‘আহা’ এই ‘আহা’টা বললেও কিন্তু ৭০ জন ফেরেস্তা দোয়া করতে থাকে যে, আল্লাহ তোমার এই বান্দা ওই বান্দাকে দেখে আহা করেছে, তাকে ওই অবস্থায় তুমি ফেলো না। তো আমি মনে করি, আমাদের সকলেরই উচিৎ সবার জন্য সবার দোয়া করা। তাই আমি দোয়া করেছি, এই টুকু আমি বলতে পারি।


তিনি বলেন, বিএনপি নেত্রী মেডাম খালেদা জিয়া অসুস্থ, এই কারণে সরকারের পক্ষ থেকে... বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে, মাননীয় প্রধানমন্ত্রী নিজ ক্ষমতায় ওনাকে (খালেদা জিয়াকে) নিজ ক্ষমতায় হাসপাতাল থেকে ওনার গুলশানের বাসভবনে নিয়ে এসেছেন। যাতে উনি ভালো থাকতে পারেন এবং মানসীক চাপ কম থাকে। এটা কিন্তু উনি করেছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী তার যেই সাংবিধানিক ক্ষমতা, সেই ক্ষমতা দিয়েই এটা করেছেন। আমার মনে হয় যে, এই কারণে বিএনপি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না জনালেও তার ম্যাডাম খালেদা জিয়ার যেই পরিবার তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন