Logo
Logo
×

রাজনীতি

এড. সাখাওয়াতের করোনা নেগেটিভ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৪:৪০ পিএম

এড. সাখাওয়াতের করোনা নেগেটিভ
Swapno

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের করোনা টেষ্টের ফলাফল নেগেটিভ এসেছে। করোনা ভাইরাসের কোন উপসর্গ তার দেহে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে তার পরিবার।

এদিকে গত বেশ কিছুদিন যাবত শারীরিক বিভিন্ন সমস্যায় অসুস্থ্য অবস্থায় নিজ বাড়িতেই চিকিৎসাধীন আছেন এড. সাখাওয়াত। চোখ, কান এবং বিভিন্ন শারীরিক অসুস্থ্যতায় আক্রান্ত হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাকে কোভিড-১৯ এর পরীক্ষা করানো হয়।

শনিবার প্রাপ্ত ফলাফলে দেখা গেছে তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। পরিপূর্ণ সুস্থ্যতার জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন