Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায় তারা : এড. সাখাওয়াত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মে ২০২১, ১০:২১ পিএম

খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায় তারা : এড. সাখাওয়াত
Swapno

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন। তিনি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত । কারাবন্দী অবস্থায় বেগম খালেদা জিয়া আজ চিকিৎসা নিচ্ছেন।

বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছ থেকে অনুমোদন চেয়েছেন। অথচ এই সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার অনুমতি দিচ্ছে না। আজকে তারা বিভিন্ন ছল- চাতরি দিয়ে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে তারা বিনা চিকিৎসায় হত্যা করতে চায়।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মঙ্গলবার ( ৪ মে ) বাদ আছর বন্দর উপজেলাধীন বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এসময় বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা আজকের এই সভা থেকে আহবান জানাবো অবিলম্বে দেশও বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার সুযোগ দিবেন। ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুল করার সময় আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াার জন্য দোয়া করবেন। যেনো আল্লাহ পাক করোনাসহ সকল রোগ শোক থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের মাঝে ফিরে দেন। আমরা ইফতারের পূর্বে দোয়া করবো যেনো এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়। মানুষের ভোটের অধিকার ও আইনের অধিকার  প্রতিষ্ঠা হয়। সরকার এদেশকে মৃত্যুমুখী রূপে পরিনত করেছে। দেশের  দ্রব্য মূল্যের যে অবস্থা এই রমজানের মধ্যেও মানুষ কঠিন অবস্থায় পার করছে। অবিলম্বে মূল্য কমানোর আহবান করছি। পাশাপাশি এদেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য আহবান জানাচ্ছি।

বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সম্রাট হাসান সুজনের সভাপতিত্বে ও বন্দর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল, মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মনির মল্লিক, জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম রিপন, পারভেজ মল্লিক, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদুল্লাহ মুকুল, জেলা তাঁতীদলের সহ-সভাপতি এআরবি মামুন, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খন্দকার, সদস্য মো. মোহসীন, আরিফুল ইসলাম, দিমান, জসিম, রাজিব খান, যুবদল নেতা পলাশ প্রধান, রাজু আহমেদ, কাজল মন্ডল, লিমন ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহিনুর ইসলাম সুমন প্রমুখ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন