Logo
Logo
×

রাজনীতি

হেফাজত নেতা কাশেমী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ মে ২০২১, ১০:৪৮ পিএম

হেফাজত নেতা কাশেমী গ্রেফতার
Swapno

হেফাজত নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শুক্রবার (২১ মে) বাদ এশা গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিম বারিধারা-বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা যায়, মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম। 


ডিবি সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২০ সালের ডিসেম্বর এবং সম্প্রতি নারায়ণগঞ্জের সহিংসতায় তার নাম ওতপ্রোতভাবে জড়িত।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন