Logo
Logo
×

রাজনীতি

চুনকা-জোহার রাজনীতিতে প্রতিদ্বন্ধিতা ও মহব্বত দুটোই ছিলো

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৯:১২ পিএম

চুনকা-জোহার রাজনীতিতে প্রতিদ্বন্ধিতা ও মহব্বত দুটোই ছিলো
Swapno

প্রয়াত জননেতা আলী আহম্মেদ চুনকা ছিলেন এই শহরের সকল শ্রেনী পেশার মানুষের নেতা। এমন একটা সময় ছিলো এই আলী আহম্মদ চুনকা একই সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ওই সময় চুনকা আর জোহার মাঝে একদিকে যেমন বিরোধ ছিলো তেমনি অপরদিকে মহব্বতও ছিলো। আর এই কারনেই স্বাধীন বাংলাদেশের প্রথম নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে শামসুজ্জোহার তৎবিরে খোকা মহিউদ্দিনকে দেয়া হয়েছিলো আওয়ামী লীগের মনোনয়ন। কিন্তু সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন চুনকা।

 

এছাড়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলী আহম্মেদ চুনকা এবং শামসুজ্জোহার মাঝে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। সেই নির্বাচনেও জিতেছিলেন আলী আহম্মদ চুনকা। মূলত এভাবেই তাদের মাঝে প্রতিদ্ব›দ্বীতা ও প্রতিযোগীতা ছিলো। তবে কোনো রকম নোংরামি ছিলো না। বরং তাদের মাঝে বেশ সহানুভুতিও ছিলো। একজন বিপদে পাড়লে অপর জন ঝাপিয়ে পরতেন। তাই এই শহরের প্রবির আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে থাকনে বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সংসদ সদস্য যে ধরনের রাজনীতি করছেন এই রাজনীতি খুবই নিচু পর্যায়ের নোংরামি ছাড়া আর কিছুই নয়।

 

নারায়ণগঞ্জের প্রবীন আওয়ামী লীগ নেতাদের মতে একবার দেনায় জর্জরিত হয়ে শামসুজ্জোহার বাড়ি নিলামে উঠেছিলো। তখন এই বাড়ি রক্ষায় ঝাপিয়ে পরেছিলেন আলী আহম্মেদ চুনকা। তিনি আরো অনেকের সহায়তায় বাড়িটি রক্ষা করেছিলেন। অথচ সেই চুনকাকেই নানা ভাবে কটুক্তি করে চলেছেন শামীম ওসমান। তার বিরুদ্ধে এবং তার মেয়ে আইভীর বিরুদ্ধে নানা গল্প বানিয়ে মার্কেটে ছাড়ছেন। যদিও তাদের এই সকল গল্প মানুষ খাচ্ছে না। বরং মানুষ শামীম ওসমানকেই দোষারোপ করছে।

 

এছাড়া মেয়র আইভীকে বিব্রত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে চলেছেন এই শামীম ওসমান। তাই অনেকে মনে করেন শামসুজ্জোহার ছেলে শামীম ওসমান আলী আহম্মেদ চুনকার মেয়ে আইভীর বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করছেন তাতে এখন যদি শামসুজ্জোহা বেঁচে থাকতেন তাহলে তিনি নিজেও লজ্জা পেতেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন