Logo
Logo
×

রাজনীতি

সাখাওয়াতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্র

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ মে ২০২১, ০৬:৫০ পিএম

সাখাওয়াতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্র
Swapno

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট সাখাওয়াৎ হোসেন খানের বিরুদ্ধে শুরু হয়েছে নানা মুখী ষড়যন্ত্র। আর সাখাওয়াত এবং তার অনুসারীদের অভিযোগ হলো এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন এডভোকেট তৈমুর আলম খন্দকারের কয়েকজন অনুসারী। বিএনপির আভ্যন্তরীন রাজনীতিতে তারা সাখাওয়াতের সঙ্গে না পেরে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সাখাওয়াতের উপর তারা এখন হামলা মামলা শুরু করেছে। এতে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় বিএনপি পন্থী আইনজীবীদের মাঝে সংঘাত বাড়ছে।

 

অভিযোগ রয়েছে এর আগে তৈমুর গ্রুপের এক আইনজীবীর নেতৃত্বে সাখাওয়াতের চেম্বারে সন্ত্রাসী হামলা হয়। কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন সাখাওয়াৎপন্থী আইনজীবীরা। তখন সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং গণপিটুনির শিকার হয় লেলিয়ে দেয়া ওই আইনজীবী। এই ঘটনার পর এখন আবার সাখাওয়াতের বিরুদ্ধে থানায় চাঁদাবাজীর বানোয়াট অভিযোগ করা হয়। মূলত এভাবেই এখন নানাভাবে এডভোকেট সাখাওয়াতকে হয়রানী করা হচ্ছে। তাই সাখাওয়াতপন্থীদের অভিযোগ হলো, আদালত পাড়ায় বিএনপির রাজনীতিতে সাখাওয়াতকে মোকাবেলা করতে পারছে না তারা।

 

তাই এখন তারা এই আইনজীবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বেঁছে নিয়েছে। নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে এডভোকেট সাখাওয়াত একজন জনপ্রিয় আইনজীবী। বার বার এটা প্রমাণিত হয়েছে। একবার তিনি আওয়ামী লীগের প্রার্থী আনিসুর রহমান দীপুকে এবং বিএনপির প্রার্থী এডভোকেট বারী ভুইয়াকে হারিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া অতি সম্প্রতি তৈমুরপন্থী আর সাখাওয়াৎ পন্থীদের মাঝে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনেও সকল পদে সাখাওয়াতপন্থীরা জয় লাভ করেন। এতে পরিষ্কারভাবেই বুঝা যায় নারায়ণগঞ্জ আদালতে এডভোকেট সাথাওয়াত হোসেন খান তার জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং সেটা দৃঢ় অবস্থানের উপর রয়েছে।

 

যার ফলে তাকে কোনো ভাবেই রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে এখন তার উপর হামলা মামলা শুরু করা হয়েছে। কিন্তু এতে সাখাওয়াতের অবস্থান আরো মজবুত হচ্ছে বলেই জানা গেছে। নারায়ণগঞ্জের বিএনপিপন্থী এক আইনজীবী বলেন, নারায়ণগঞ্জ জেলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে বিপুল মামলা মোকদ্দমা হয়েছে এইসব মামলা দেখাশুনা করছেন সাখাওয়াত। তিনি বেশির ভাগ ক্ষেত্রে বিনা পয়সায় এসব মামলা লড়ছেন। তাই জেলা ব্যাপী বিএনপির ভেতরে তার একটি আলাদা ইমেজ রয়েছে। যার প্রভাব রয়েছে নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে। যার ফলে বিএনপির আইনজীবীদের মাঝে তিনি বেশ জনপ্রিয়। ফলে তার এই জনপ্রিয়তার কারনেই তার বিরোধীরা এখন প্রতিহিংসা পরায়ন হয়ে উঠেছেন বলে জানিয়েছেন সাধারণ আইনজীবীদের অনেকে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন