জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মন্টির দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ মে ২০২১, ০৯:১২ পিএম
মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদল নেতা মন্টি’র উদ্যোগে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মে) দুপুরে নগরীর দেওভোগ পাক্কারোড এলাকায় মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মন্টি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদাতবার্ষিকীতে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। তিনি সব সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন, এই মহান জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি-বিদেশি চক্রান্তকারীরা কখনোই মেনে নিতে পারেনি। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে একজন মহান দেশপ্রেমিককে হারায় দেশবাসী। তবে চক্রান্তকারীরা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিতে যতই চেষ্টা করুক না কেন, তিনি বিস্মৃত হন নাই বরং দেশের জনগণের হৃদয়ে আজীবন চিরজাগরুক হয়ে আছেন এবং থাকবেন।
মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সেন্টু’র সার্বিক পরিচালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ আবদুল মজিদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা মনিরুল ইসলাম সজল, থানা শ্রমিকদলের সভাপতি মনির মল্লিক, সাধারণ সম্পাদক আজিম সরদার, সাবেক যুবদল নেতা আব্দুল কায়েম পাপুল, ইব্রাহিম শেখ ও ছাত্রদল নেতা জোনায়েদ আলম রাজ প্রমুখ।


