নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার (নারায়ণগঞ্জ-২) আসন এলাকায় নতুন বাকে মোড় নিচ্ছে বিএনপির রাজনীতি। এতোদিন নেতাকর্মীরা কিছুটা বিভক্ত থাকলেও এখন মিলিত হচ্ছেন এক বিন্দুতে। শক্তভাবে বিএনপির হাল ধরেছেন প্রয়াত নেতা বদরুজ্জামান খসরুর পুত্র ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মাহমুদুর রহমান সুমন। আড়াইহাজার উপজেলা বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা জানিয়েছেন রাজনীতিতে আসলে কেউ উড়ে এসে জুড়ে বসলে তিনি বেশিদিন বা বেশিক্ষণ টিকতে পারেন না। নজরুল ইসলাম আজাদের অবস্থা আসলে তেমনটাই হয়েছে।
তিনি বিগত সংসদ নির্বাচনের আগে হঠাৎই উড়ে এসে জুরে বসেছেন এবং এলাকার কিছু উচ্ছৃংখল ছেলেকে সংগঠিত করেছেন। বাস্তবে আড়াইহাজারের রাজনীতিতে আজাদের কোনো সাংগঠনিক ভিত নেই। অত্র এলাকায় বিএনপির প্রতিষ্ঠাকালিন নেতা হলেন প্রয়াত জননেতা বদরুজ্জামান খসরু। পরবর্তীতে খসরু তার ছোট ভাই আতাউর রহমান আঙ্গুরকে বিএনপির মনোনয়ন এনে দেন এবং আঙ্গুর একাধিকবার আড়াইহাজারের এমপি নির্বাচিত হন। কিন্তু খসরু মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত আড়াইহাজারে এবং বিএনপির কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিএনপির দুঃসময়ে এই বদুরজ্জামান খসরুই শক্ত হাতে বিএনপির হাল ধরেছিলেন। তিনি ছিলেন একজন ঝানু রাজনীতিবিধ। আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের মতে নারায়ণগঞ্জের রাজনীতিতে অপর প্রয়াত নেতা আবদুল মতিন চৌধুরীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই বদরুজ্জামান খসরু। শত প্রতিকুল পরিবেশেও তিনি সকল প্রকারের নির্যাতন নিপিড়নকে উপেক্ষা করে সব সময় মাঠে থাকতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন দলের জন্য নিবেদিত প্রান।
এছাড়া খসরু পরিবারের সদস্যদের সকলের জন্ম মৃত্যু এই আড়াইহাজারেই। এখানেই তাদের নাড়ি পোতা। এই জনপদের প্রত্যেকটি গ্রামে গ্রামে খসরুর ভক্ত অনুরাগীরা রয়েছেন। তাই খসরুর মুত্যুর পর বিএনপি অনেকটা নেতৃত্বশুন্য হয়ে পরেছিলো। কেনোনা আতাউর রহমান আঙ্গুর একাধিকবার এমপি নির্বাচিত হলেও বিএনপি ক্ষমতা হারানোর পর থেকে তিনি নিস্ক্রিয় হয়ে পড়েছেন। ফলে তার নিস্ক্রিয়তার সুযোগ নিয়ে বিগত নির্বাচনে দলের মনোনয়ন বাগিয়ে নিয়েছিলেন নজরুল ইসলাম আজাদ। তবে বিগত নির্বাচনের পর থেকে দ্রুত পাল্টে যায় আড়াইহাজার বিএনপির চিত্র। গ্রামেগঞ্জে বিএনপির নেতা কর্মী সমর্থকরা খসরু পুত্র সুমনের দিকে ঝুকতে থাকেন। তিনিও নেতা কর্মীদের পাশে থেকে পিতার অভাব পূরণ করেন। তিনি গোটা আড়াইহাজারে বিএনপির সাংগঠনিক ভীত গড়ে তোলায় মনোনিবেশ করেন এবং এখনো সেটা চলমান রয়েছে। নেতা কর্মীরা জানিয়েছেন এই মুহুর্তে গোটা আড়াইহাজার উপজেলা বিএনপি রয়েছে মাহবুবুর রহমান সুমনের নিয়ন্ত্রনে। সুমনের নেতৃত্বে এখানে ঘুরে দাড়াচ্ছে বিএনপি।


