Logo
Logo
×

রাজনীতি

জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ মে ২০২১, ১১:২৬ পিএম

জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
Swapno

প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও দেড় হাজার হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৩১ মে) বিকেলে নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইর গোরস্থান এলাকায় প্রাইমারি স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা জাহিদ হাসান রোজেল। এছাড়াও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীবসহ জেলা, উপজেলা ও থানা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খাবার বিতরণ পুর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন চিকিৎসা তথা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে দেশের মানুষকে সুচিকিৎসা সেবা দিয়ে গেছেন। কিন্তু বর্তমানে দেশে দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত ভেঙ্গে পড়েছে। সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সারা দেশের সাধারণ মানুষ। তাই বাংলাদেশের জনগণের হৃদয়ে এখনও জিয়াউর রহমান বেঁচে আছে।’

 

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল মাঠ পর্যায়ে সক্রিয় থেকে দায়িত্ব পালন করছে। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি আমরা সুবিধা বঞ্চিত মানুষের সেবায় তৎপর রয়েছি। আগামীতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন