জিয়ার শাহাদাৎবার্ষিকীতে সজলের দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ জুন ২০২১, ০৭:০২ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম সজলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার ( ১ জুন ) দুপুরে শহরের কিল্লারপুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরে এলাহী সোহাগ, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদুল্লাহ মুকুল, কাশিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর সেচ্ছাসেবক দলের সমবায় বিষয়ক সম্পাদক জাকির হোসেন,
মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সজীব, সহ- সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার খান তুশার, সহ-আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, সদস্য মো. মাসুদ, জুনায়েদ মোল্লাা জনি, রিয়াজুল আলম ইমন, ইমরান আহম্মেদ তুষার, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম আহম্মেদ হৃদয়, বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল মামুন, ফারুক মিয়া, সৈকত হাসান, সরকারী তোলারাম কলেজ ছাত্রদলের সদস্য ইসমাইল খান বাবু, সরকারী কদম রসূল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পাভেল আহম্মেদ, মহানগর যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলি, ছাত্রদল নেতা আব্দুর রহমান, মেহেদি হাসান আলামিন, সাজ্জাদ হোসেন, সাহেদ প্রমুখ।


