Logo
Logo
×

রাজনীতি

‘মুখের উপর সত্য বলেন’ শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ জুন ২০২১, ০৮:১৩ পিএম

‘মুখের উপর সত্য বলেন’ শামীম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, পৃথিবীতে কেউ পারফেক্ট নন। মানুষের ভুল-ত্রæটি থাকবে। আমিও এর ঊর্ধে নই। তবে সবসময় চেষ্টা করেছি ভাল কিছু করার। ভাল কাজ করার মধ্য দিয়ে মানুষের ভালবাসা পেতে চেয়েছি সবসময়। সাংবাদিকতা করলে যেমন সত্য তুলে ধরতে হয়, তেমনি রাজনীতি করলে সত্য কথা বলতে হয়। আমি মুখের ওপর সত্য কথা বলে ফেলি। এটাই আমার চরিত্র।

 

বুধবার (১৬ জুন) স্থানীয় সময় ৭ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রবাসী নারায়ণগঞ্জবাসীর দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ঈর্ষা পরিহার করুন। কারো উন্নতি দেখলে খুশি হতে শিখুন। আর বিরোধ ভুলে নিজেদের মধ্যে সৌহার্দ্য-স¤প্রীতি বাড়ান। রাজনীতিতেও কে, কোন দল করলো, তা নিয়ে পড়ে থাকবেন না। প্রবাসীরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের রাষ্ট্রদূত।

 

আপনাদের কর্মকান্ডে যেন বাংলাদেশে মুখ উজ্জ্বল হয়। ১৬ জুন চাষাড়ায় বোমা হামলায় নিহতদের স্মরণ করে বলেন, ২২ জনের মৃত্যু আর আমিসহ আরো সহকর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনার কথা কোনদিন ভুলতে পারব না। কাপুরুষ খুনীরা খুন করতে পারে, কোনদিন সফলতা লাভ করে না। আমরা যাদের হারিয়েছি, তাঁদের সবসময় গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করি।

 

নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার সাবেক সভাপতি আরশাদুল বারী আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শামীম ওসমানের সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা’র সভাপতি সালমা ওসমান লিপি ও যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতা রেহান রেজা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন