Logo
Logo
×

রাজনীতি

প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আ:লীগের শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৯:৫৮ পিএম

প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আ:লীগের শ্রদ্ধা
Swapno

মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। 

 

বুধবার ( ২৩ জুন ) সকাল দশটায় শহরের দুই নং রেলগেইট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, সদস্য আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, জেলা ব্যাংক ফেডারেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পনির, সোনাকান্দা ইউনিয়নের প্রচার সম্পাদক মো. শাহজাহান, গোগনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সুকুম অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন