Logo
Logo
×

রাজনীতি

আ:লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মেয়র আইভীর শ্রদ্ধাঞ্জলি 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুন ২০২১, ১০:১১ পিএম

আ:লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মেয়র আইভীর শ্রদ্ধাঞ্জলি 
Swapno

মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা, সেলিনা হায়াৎ আইভী। বুধবার ( ২৩ জুন ) সকাল ১০ নগরীর  দুই নং রেলগেইট অবস্থিত নির্মিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে এ শ্রদ্ধা নিবেদন করেন।



এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড, আসাদুজ্জামান আসাদ,জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, নাসিক প‍্যানেল মেয়র -৩ মিনোয়ারা বেগম, নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল সাগর, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, সংরক্ষিত কাউন্সিলর শাওন অংকন সহ প্রমূখ।



প্রসঙ্গত, ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা। অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবেহলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন