Logo
Logo
×

রাজনীতি

জেলা আ:লীগ সভাপতি আবদুল হাইয়ের প্রশ্ন আউয়াল গ্রেফতার হচ্ছেনা কেন?

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ১০:২৭ পিএম

জেলা আ:লীগ সভাপতি আবদুল হাইয়ের প্রশ্ন আউয়াল গ্রেফতার হচ্ছেনা কেন?
Swapno

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত ভার্চুয়াল সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, জেলা হেফাজতের সাবেক আমীর মাওলানা আব্দুল আউয়াল করোনার টিকার বিরুদ্ধে খুতবায় নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। যা রাষ্ট্র বিরোধী। করোনার কারনে আমরা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান সীমিত করছি কিন্তু যে রাষ্ট্রের টাকায় কেনা টিকা নিতে প্রকাশ্যে বিরোধীতা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন ?

 

হেফাজত নারায়ণগঞ্জে যেসকল অপকর্ম করেছে হেফাজতের সে সময়ের আমীর হিসেবে সে সসব অপকর্মের দায়ভার তারও। কিন্তু তার বিরুদ্ধে কেন আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে না ? জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, র‌্যাব-১১ এর টু আই সি মেজর শাহরিয়ার, বিজিবি’র টু আই সি হাবিব জাহানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তারা এ প্রশ্নের কোনো জবাব দেননি।

 

সভায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সিইও মনোয়ার হাসান জানান, করোনা রোগীদের চিকিৎসায় কি ধরনের ওষুধ প্রয়োজন হয় তার তালিকা দিলে শোক দিবস উপলক্ষে জেলা পরিষদ সেসব ওষুধ বিনামুল্যে সরবরাহের ব্যবস্থা করবে। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, শোক দিবসের প্রোগ্রাম নিয়ে যাতে কোনো অপ্রিতীকর ঘটনা না ঘটে, একই সময়ে একই স্থানে যাতে কোনো আয়োজন না হয় সে ব্যাপারে তিনি আওয়ামীলীগ খেয়াল রাখার আহ্বান জানান।

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে করোনা হাসপাতাল করায় এ হাসপাতালের আউটডোর বন্ধ আছে। ফলে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা বঞ্চিত হচ্ছেন। তাই শোকের মাসব্যাপী এ হাসাপাতালের ডাক্তার-নার্সদের মাধ্যমে পুরনো কোর্ট এলাকায় অব্যবহৃত ম্যাজিষ্ট্রেট কোর্ট ভবনে চিকিৎসা ক্যম্প করার প্রস্তাব রাখেন তিনি। একইভাবে করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বল্যান্স সার্ভিস, সড়ক সম্প্রসারণের কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাটা পড়া গাছের স্থানে নতুন গাছ লাগানো, দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ ও কুইজ প্রতিযোগিতার প্রস্তাব রাখেন তিনি।  

 

সভায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন, শোক দিবসের ব্যানার পোষ্টার যাতে কেউ ছিড়ে না ফেলে সেদিকে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।  সভার শেষ পর্যায়ে জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ জানান, করোনা সংক্রমন এড়াতে কোনো কাঙ্গালী ভোজ আয়োজন নিরুৎসাহিত করছি। খাদ্য বিতরন যদি আয়োজনই হয় তাতে যাতে গনসমাবেশ না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধুর উপর লিখিত বইয়ের ভিত্তিতে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। ফ্রি এম্বুলেন্সের প্রস্তাবটি আমরা বিবেচনা করবো। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে কোনো সংগঠনের তিনজনের বেশি সদস্য আসা যাবেনা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন