শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আ:লীগের দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৮:৫৮ পিএম
বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) বিকেলে নগরীর ২নং রেইল গেইটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় শহীদ বাদল বলেন, যারা ৭৫ এর ১৫ই আগষ্টের কলো রাত্রিতে নির্মমভাবে হত্যা করেছিলো। সেদিন যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই। ওদের কোনো ক্ষমা নেই, ওদেরকে আমরা ক্ষমা করতেও পারিনা। তাই আজ যারা ১৫ই আগষ্ট শহীদ হয়েছিলো এই দিনটিতে তাদের সকলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, আমরা প্রত্যেকে নেতা-কর্মীকে আহবান জানাই, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সকলকে টিকা নেওয়ার জন্য আগ্রহী করবেন। অনেকে টিকা নিতে ভয় পায়, আগামী ১৪ই আগষ্ট থেকে টিকা প্রদান কর্মসূচি চালু হবে। আপনারা সকলেই টিকা দিবেন বিনা মূল্যে। এই বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এই টিকা পৌঁছে যাবে এবং আপনার সকলেই এ টিকা গ্রহন করবেন।
এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, লায়ন বাবুল এইচটি আলমগীর ও আবু সায়েম সহ প্রমুখ।


