বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে বঙ্গমাতার অবদান ছিল অপরিসীম: আবদুল হাই
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ১১:২১ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে বঙ্গমাতার অবদান ছিল অপরিসীম। রাজনৈতিক সংকটে রেখেছেন অসাধারণ বিচক্ষণতার পরিচয়। ১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের বক্তব্য কী হবে, তা নিয়ে নানাজন তাকে লিখিত-অলিখিতভাবে নানা পরামর্শ দিতে থাকেন।
এ ক্ষেত্রে বঙ্গমাতার পরামর্শই বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন 'সমগ্র দেশের মানুষ তোমার মুখের দিকে তাকিয়ে আছে। এদেশের মানুষ তোমাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। কিন্তু ষড়যন্ত্র কারীরা তোমাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দিবে না। দেশের সবার ভাগ্য আজ তোমার ওপর নির্ভর করছে। সুতরাং তোমার মনে যে কথা আসবে, সে কথা বলবে। বাংলাদেশের মানুষকে নিয়ে তোমার যে স্বপ্ট¤œ সেই কথাগুলো তুমি স্পষ্ট করে বলে দিবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জম্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
রোববার ( ৮ আগষ্ট ) বাদ আছর শহরের দুই নং রেলগেইট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই’র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এমএ রাসেলের সঞ্চালনায় এ সময়ে আরও বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আব্দুল কাদির, খবির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ডা. আবু জাফর চৌধুরী বিরু।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ফেরদৌসী আরা নীলা, সদস্য আমজাদ হোসেন, সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, জেলা ব্যাংক ফেডারেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য মেহেদী হাসান রবিন, সোনাকান্দা ইউনিয়নের প্রচার সম্পাদক মো. শাহজাহানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।


