Logo
Logo
×

রাজনীতি

টিকার বিরোধিতাকারী হেফাজতের আউয়ালের টিকা গ্রহণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০৮:০৩ পিএম

টিকার বিরোধিতাকারী হেফাজতের আউয়ালের টিকা গ্রহণ
Swapno

টিকা নেয়ার বিরোধিতা করে খুতবায় বক্তৃতা দেয়া জেলা হেফাজতের সাবেক আমীর মাওলানা আব্দুল আউয়াল নিজেই গ্রহণ করেছেন। সোমবার সকাল দশটা দশ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের অস্থায়ী টিকাদান কেন্দ্র হতে মাওলানা আব্দুল আউয়াল টিকা গ্রহণ করেছেন বলে তার ফেসবুক পোষ্ট থেকে জানা গেছে। হেফাজতের নাশকতার নেতৃত্ব দেয়া ও টিকা গ্রহণের বিরোধিতার কারনে জেলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত নেতা আব্দুল আউয়ালের গ্রেফতার দাবী করে আসছেন।

 

টিকা গ্রহণের বিরোধিতা করে আবার টিকা গ্রহণ সম্পর্কে মাওলানা আব্দুল আউয়াল বলেন, সম্প্রতিকালে কোভিড-১৯ টিকা বিষয়ে আমার জুম'আর আলোচনা সঠিক ভাবে অনুধাবন না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কতিপয় ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠানে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি দৃষ্টি করতে চাচ্ছেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, একাধিক জুম্মায় মাওলানা আব্দুল আউয়াল টিকার বিরোধিতা করে বক্তব্য রেখেছেন। তার বক্তব্য অনলাইনে এখনো আছে। ফলে তিনি কি বলেছেন তা চাইলেই জানা যেতে পারে। তিনি নিজেই টিকার বিরোধিতা করে আবার টিকা নিয়েছেন- এতেই বুঝা যায় নিজের বক্তব্যের প্রতি তার নিজেরই আস্থা নেই। তারা নেতৃত্বে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এখনো তিনি সরকারের বিরোধিতা করে যাচ্ছেন। আমি তার গ্রেফতার দাবী করছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন