কোকোর জম্মবার্ষিকীতে না’গঞ্জ জেলা বিএনপির দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ০৭:৪১ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় ও তার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫২তম জম্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ১২ আগষ্ট ) বিকেলে শহরের মাসদাইরে তৈমূর আলম খন্দকারের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময়ে প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও তারেক রহমানের দীর্ঘায়ু কানায় করে দোয়া করা হয় । দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেন, এক- এগারোর সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি আরাফাত রহমান কোকোও রক্ষা পাননি। তিনি অসুস্থ ছিলেন।
তারপরও তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের কারণে কোকো আরও অসুস্থ হয়ে পড়েন। পরে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমরা মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আর সবাই দেশনেত্রী বেগম খাদেলা জিয়ার জন্য দোয়া করবেন তাকে যেনো আল্লাহ পাক সু-স্বাস্থ্য কামরা করছি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল'র সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন শিকদার, কাজী নজরুল ইসলাম টিটু, মো. জুয়েল আহমেদ, একরামুল করিম মামুন, রিয়াজুল ইসলাম, রহিমা শরীফ মায়া, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন রবিন, অর্থ সম্পাদক আরিফ প্রধান, সহ- প্রশিক্ষণ সম্পাদক মীর মোহাম্মদ আলী, শিল্প বিষয়ক সম্পাদক হানিফ মোল্লা, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, জেলা ছাত্রদলনেতা মো. সবুজ প্রমুখ।


