Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যদের মুখোশ উম্মোচন করা হবে : সুফিয়ান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৭:০১ পিএম

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যদের মুখোশ উম্মোচন করা হবে : সুফিয়ান
Swapno

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তাদেরকে চিহ্নিত করতে সরকার একটি কমিশন গঠন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নিদের্শে কমিশনটি হত্যাকাণ্ডের নেপথ্যকারীদের চিহ্নিত করে বাংলার মানুষের কাছে সাক্ষ্য প্রমাণসহ মুখোশ উন্মোচন করবে। আরও আগেই এই কমিশন গঠন করা হত, কিন্তু করোনা মহামারির কারণে এটা একটু বিলম্ব হচ্ছে।

 

রোববার (১৫ আগষ্ট) নারায়ণগঞ্জ শহর ও বন্দরে বিভিন্ন এলাকায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া, মিলাদ ও রান্না করার খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

শহরের ২নং রেলগেট এলাকায় আবু সুফিয়ানের উদ্যোগে রান্না করার বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

আবু সুফিয়ান বেলা ১১টায় নিতাইগঞ্জে বলদেব জিউর আখড়া মন্দিরে পবিত্র গীতা পাঠ, সম্মিলিত প্রার্থনা এবং প্রসাদ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা শংকর রায়, বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

বাদ জোহর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংলগ্ন বায়তুল ঈজ্জাত জামে মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদে এতিম শিশুদের নিয়ে অংশ গ্রহণ করেন তিনি।

 

দুপুর ২টায় বন্দরের নাসিক ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, হুমায়ূণ কবির এলিন, কদম রসূল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান, জামান, আক্তার প্রধান, মোফাজ্জল হোসেন, নজরুল, ফারুক, সোহেল. কামরুল, সালাউদ্দিন টিটু, গোলাম সারোয়ার বাদল, মো. আসাদুজ্জামান, রাবিব হোসাইন, রাব্বি হোসাইন ও ইকবাল হোসেন প্রমুখ।

 

দুপুর আড়াই টায় নাসিক ২৪নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে দোয়া, মিলাদ ও কাঙ্গালি ভোজ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন তিনি। 

 

এ সময় আবু সুফিয়ান আরো বলেন, বাংলাদেশের মানুষ যাতে সঠিক ইতিহাস জানতে পারে, কারা মীরজাফর, বেঈমান, নিমক হারাম, সেটা জানতে পারে সেজন্য কমিশনের মাধ্যমে যারা পিছনে ছিল, যারা নেপথ্যে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের পরিচয় জনগণের সামনে উন্মোচন করা হবে। শেখ হাসিনার সরকারের অঙ্গীকার বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিদেরকে এনে বিচারের রায় কার্যকর করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আনার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন