Logo
Logo
×

রাজনীতি

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৭:৩৪ পিএম

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা
Swapno

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিতী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পুষ্পস্তবক অর্পন করেন তিনি।

 

সকালে প্রথমে তিনি নাসিক মেয়র হিসেবে নাসিকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কানরুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন, আলমগীর হীরণ, পরিদর্শক শ্যামল পাল, কাউন্সিলর কবির হোসাইন প্রমুখ।

 

পরে তিনি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানসহ নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন