Logo
Logo
×

রাজনীতি

জেলা ছাত্রদল সভাপতি রনি গ্রেফতার

Icon

প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ১২:০৯ এএম

জেলা ছাত্রদল সভাপতি রনি গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২১ আগষ্ট) রাতে ঢাকার মগবাজার থেকে রনিকে গ্রেপ্তার করা হয় বলে জানান রনির বাবা গােলাম মােস্তফা।

 

রনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান।তবে কোন মামলায় রনিকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।


প্রসঙ্গত, গত কয়েকদিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রােগমুক্তি কামনায় জেলা ছাত্রদলের উদ্যোগে আয়ােজিত দোয়া মাহফিলে পুলিশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি। সেই থেকে রনি গ্রেপ্তার হতে পারেন বলে নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের মাঝে শংকা বিরাজ করছিল।অবশেষে সে শংকাই সত্যি হলাে বলে মত প্রকাশ করেছেন কয়েকজন বিএনপি নেতাকর্মী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন