Logo
Logo
×

রাজনীতি

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরও এরকম বাড়িতে থাকার সুযোগ নাই: খোকন সাহা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৬:০৭ পিএম

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরও এরকম বাড়িতে থাকার সুযোগ নাই: খোকন সাহা
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, নারায়ণগঞ্জবাসী এক মুখ আর বার বার দেখতে চায়না। তারা পরিবর্তন চায়। দাতা সংস্থা জাইকা এবং সরকারের অর্থে উন্নয়ন হচ্ছে। সেখানে নেত্রীর কথা না বলে উনি উন্নয়ন করেছেন এমনটা বলে থাকেন। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা কার স্বার্থে জানতে চায় মানুষ। ‘অনেকেই বলেন দেশে বিদেশে আমার একটি টাকাও নাই এক ভরি স্বর্ণও নাই। কি আছে, কি দেখলাম? বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীরও এরকম সুন্দর বাড়ীতে থাকার সুযোগ নাই। এই বাড়ীতে মার্কিন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট রাষ্ট্রপতিরও থাকার সুযোগ নাই। উনি সেই বাড়িতে বসবাস করেন। 

 

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোমবার মহানগর ৮ নং ওয়ার্ডে অনুষ্ঠিত মহানগর স্বেচ্ছাসেবক লীগের শোক সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবু চন্দনশীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মণ্ডল, মহসিন ভুঁইয়া প্রমুখ।

 

খোকন সাহা এ সময় প্রশ্ন করে আরো বলেন, টাকা এল কোথা থেকে? টাকায় কোথা থেকে পেলেন? জনগণ হিসেব নিবে। জনগণ একসময় হিসাব নিয়ে নিবে।’ ‘দলীয় নেতাকর্মীদের কাছে মাফ চান। মাফ চেয়ে বলুন মাফ করে দেন আগামীতে আপনার সাথে কাজ করবো। নমিনেশন নিয়ে আসেন না। আমরা তো শেখ হাসিনার নির্দেশেই কাজ করবো।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন