Logo
Logo
×

রাজনীতি

আইভীকে নিয়ে খোকন সাহার উপলব্ধি আক্ষেপ ও অভিযোগ

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫২ পিএম

আইভীকে নিয়ে খোকন সাহার উপলব্ধি আক্ষেপ ও অভিযোগ
Swapno

# ২০১৬ সালে তার পক্ষে ছিলাম কিন্তু সেবারও সে কুকুরের মতো দূর দূর আচরণ করেছে

নারায়ণগজ্ঞ সিটি কর্পোরেশনের বাজেট অধিবেশনে চিঠি দিয়ে নিমন্ত্রন না করায় মহানগর আওয়ামী লীগ সেক্রেটারী ও হিন্দু নেতা এড. খোকন সাহা মেয়র আইভীর প্রতি ভীষণ ক্ষুব্ধ। পত্রিকান্তরে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেছেন, ভিডিওতে দেখলাম, নগর পাঠাগারের পুরো হলরুম জামায়াত বিএনপিতে ভরা। আমি ২৬ বছর ধরে এ নগরীর সেক্রেটারী। তারপরও আইভী আমাকে  চিঠি দিয়ে নেমন্তন্ন করেনি। আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো য়াইনি।  

 

অথচ, ২০১১ সালে আইভী দলেল সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করেছে। আমি সেদিন শামীম ওসমানের পক্ষে ছিলাম। খোকন সাহার উপলব্ধি, ‘সেটাই আমার জীবনের কাল হয়েছে’। এ ব্যপারে সেদিনের অডিয়েন্সে উপস্থিত সাংবাদিক, রাজণৈতিক কর্মী ও সূধীবৃন্দের সঙ্গে আলাপকালে তারা জানান, পুরুষানুক্রমে যারা পৌরসভাকে কর দিয়ে এ শহরে বসবাস করে সে সব সাধারন নাগরির্কই কৌতুহল পূরণে সেচ্ছায় ও স্বতস্ফুর্তভাবে বাজেট অধিবেশনে উপস্থিত হয়েছিল। তাদের ক্াউকে চিঠি দিয়ে দাওয়াত করতে হয়নি। পত্র-পত্রিকা এবং ব্যনার ও ফেষ্টুন দেখেই তারা উপস্থিত হয়েছিল।

 

 খোকন সাহার  চশমার কাঁচ পাল্টানো উচিত। সম্ভবত তার চশমার কাঁচেই জামায়াত বিএনপি সুপার ইমপোজ হয়ে আছে। খোকন সাহা আরও বলেছেন, ২০১১ সালে আইভীর বিরুদ্ধে গেলেও ২০১৬ সালে তার পক্ষে ছিলাম। কিন্তু সেবারও সে কুকুরের মতো দূর দূর আচরণ করেছে। একটা টেলিফোন বা চায়ের দাওয়াতও দেননি। অবশ্য অন্য কর্মীদেরও দেননি। বাজেট অধিবেশনে উল্টো আমাকে ইঙ্গিত করে বলেছেন, আমি নাকি শহরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছি।

 

খোকন সাহা আরও বলেন, মেয়র ও তার পরিবার প্রায় ৪ একর দেবোত্তর সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করেছে। আমি এর প্রতিবাদ করলে তিনি আমার বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে মামলা করেছেন। তিনি  শতবর্ষ পুরানো মন্ডলপাড়া জামে মসজিদ দখল করতে গিয়েছিলেন, কার স্বার্থে? এ শহরে হযরত মুহম্মদ (স.) কে কটুক্তি করা হলে আমি প্রতিবাদ করি। মসজিদের জায়গা দখল করতে গেলে আমি প্রতিবাদ করি। মন্দিরের জায়গা দখল করতে গেলেও তাই। তাই আমি নই, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছেন উনি। আমি শুধু প্রতিবাদ করেছি। আক্ষেপ, তারপরও উনি আমাকে দুষছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন