Logo
Logo
×

রাজনীতি

রক্তের বিনিময়ে হলেও আইভীকে নির্বাচিত করব : কাউন্সিলর কবির হোসাইন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৪ এএম

রক্তের বিনিময়ে হলেও আইভীকে নির্বাচিত করব : কাউন্সিলর কবির হোসাইন
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওর্য়াডের শহীদনগর ব্রীজ হতে সুকুমপট্টি মসজিদ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা সড়ক নামে সড়কটির নামফলক উন্মোচন করা হয়।

 

গতকাল (২৫ সেপ্টেম্বর) শনিবার বিকেলে নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কবির হোসাইনের সভাপতিত্বে সড়কটির নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

সেই সময় সভাপতিত্বের বক্তব্যে কাউন্সিলর কবির হোসাইন বলেন, ডা.সেলিনা হায়াৎ আইভী হচ্ছেন উন্নয়নের রূপকার, তার যদি এই এলাকায় ভাল দৃষ্টি না থাকত তাহলে আমরা এত টাকার কাজ করতে পারতাম না। আমরা অনাকাক্সিক্ষত দেখিয়েছি, সময়ের স্বল্পতার কারনে জন্য আমাদের কিছু কাজ টেন্ডারাদিন, কিছু কাজ চলমান এই গুলো আমরা তুলে আনতে পারিনি সময়ের স্বল্পতার জন্য। আমরা আজ আপনাদের কাছে এইটুকু আশা করব আমরা যদি আবারও ডা. সেলিনা হায়াৎ আইভীকে নির্বাচিত করে আনতে পারি তাহলে বাকী অসম্পূর্ণ কাজ গুলো সম্পূর্ণ করতে পারব।

 

কবির বলেন, ইনশাল্লাহ আমরা আইভীর সাথে আছি থাকব। আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করব না। রক্তের বিনিময়ে হলেও আমরা আইভীকে নির্বাচিত করব। ১৯৭১ সালে আমি তখন ছোট ছিলাম, তখন মরণ বুঝি যোদ্ধ বুঝি না, আর এখন আমি যোদ্ধ বুঝি মরণ বুঝিনা।   

 

নাসিক ১৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজী নেওয়াজ উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভা, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী সহ প্রমূখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন