Logo
Logo
×

রাজনীতি

যাকে নৌকা দেয়া হবে তার পক্ষেই নির্বাচন করবো : আনোয়ার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:২২ পিএম

যাকে নৌকা দেয়া হবে তার পক্ষেই নির্বাচন করবো : আনোয়ার
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই নির্বাচন করবো। যাকে নৌকা দেয়া হবে তার পক্ষেই নির্বাচন করবো। দল যদি আগামী দিনে আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার অনুমতি দেয় তাহলে আমি সবাইকে নিয়ে নির্বাচন করবো। যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই নির্বাচন করবো। 

 

মঙ্গলবার বাদ আসর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বেলুন উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে আনোয়ার হোসেন আরো বলেন, আজ বার বছর হয়ে গেল আমরা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আছি কিন্তু এখনও ওয়ার্ড কমিটি করতে পারি নি এটা আমাদের চরম ব্যর্থতা। আমারও ব্যর্থতা, কারন, যেহেতু সভাপতি সাধারণ সম্পাদক এক হতে পারে নাই সেখানে হবে কীভাবে। একেক জন যদি একেক জনের নির্দেশে চলে তাহলে কাজ হতে পারে না। তাই আমি আবারও বলছি, আসেন আমরা ঐক্যবদ্ধ হই, দলকে এগিয়ে নিয়ে যাই।

 

তিনি বলেন, শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ আছে, শেখ হাসিনা আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার মেদা ও নেতৃত্বের কারনে দেশ আজ এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে। শেখ হাসিনা আমাদের নেতা, আমরা কেউ নেতা না। আমরা সবাই শেখ হাসিনার কর্মী। আসুন শেখ হাসিনার কর্মী হয়ে কর্মী হিসেবে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করি। কে কী করল না করল আমাদের দেখার বিষয় না।

 

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আহসান হাবিব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, কোষাধ্যক্ষ কামাল দেওয়ান, সহ দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদার, বন ও পরিবেশন সম্পাদক আক্তারুজ্জামান, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, ধর্ম সম্পাদক আব্দুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক আতাউর রহমান কাজী, কার্যকরি সদস্য আমির হোসনে, রমজান আলী, সাখাওয়াত হোসেন সমুন, উত্তম কুমার সাহা, শামীম খাঁ, কাইয়ূম পারভেজ, জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তাহের উদ্দিন আহম্মেদ সানি, জেলা সাবেক ছাত্রলীগ নেতা আলী হাসান সজীব, সেলিম হাসান দিনার, মোশাররফ হোসেন জনি, মহিলা লীগ নেত্রী নূরুন্নাহার সন্ধ্যা, সাবেক মহিলা কাউন্সিলর খোদেজা খানম নাসরিন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন