প্রধানমন্ত্রীকে ছাড়া আমাদের সকলের ব্যালেন্স জিরো : আবদুল হাই
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৩ পিএম
জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেছেন, বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে সপরিবারে হত্যার পর ৮১সালে দেশে ফিরে আওয়ামীলীগের দায়িত্ব নেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরপর তিনি স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার প্রথম রাস্ট্র ক্ষমতায় আসেন। এর পরপর তিনবার তিনি ক্ষমতায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চার বারের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে একবার না দুইবার না ২১বার হত্যার জন্য পরিকল্পনা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দেশের মানুষের দোয়ায় প্রধানমন্ত্রী এখনও আমাদের মাঝে বেঁচে আছেন। আল্লাহপাক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেক হায়াত দান করুক।
কারণ প্রধানমন্ত্রীকে ছাড়া আমাদের সকলের ব্যালেন্স জিরো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
গতকাল সকাল সাড়ে দশটায় শহরের দুই নং রেলগেইট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উদযাপন করা হয়। আবদুল হাই আরও বলেন, বঙ্গবন্ধু করন্যা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাসহ জাতীয় চার নেতা হত্যার বিচারকাজ সম্পন্ন করেন। বঙ্গবন্ধু দুই খুনি এখনো বিদেশের মাটিতে রয়েছেন অবিলম্বে তাদের কে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাজ সম্পন্ন করতে হবে।
বঙ্গবন্ধুর কন্যা হাত ধরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সারা বাংলাদেশের উন্নয়নে ছেয়ে গেছে। কিন্তু একটি গোষ্ঠী জামাত-বিএনপি দোসররা প্রধানমন্ত্রী উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। কিন্তু এসকল অপপ্রচার চালিয়ে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না। বঙ্গবন্ধুর কন্যা তার বাবার স্বপ্ন পূরণ করতে সকল বাধা অতিক্রম করে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সকলেই সেই উন্নয়নের সহযোগী হিসেবে প্রধানমন্ত্রীর পাশে থেকে কাজ করব।


