আব্দুল কাদির আহবায়ক ও কামাল হোসেনকে সদস্য সচিব করে জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলার ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম এর সুপারিশে সাধারণ সম্পাদক আজম খসরু শ্রমিক লীগের এই কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন হাজি আবদুল মান্নান মেম্বার, মো. সিরাজুল হক।
কমিটির সদস্যের মধ্যে রয়েছেন- মোখলেসুর রহমান, মজিবুর রহমান আলী হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান, অনীল কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, আলমগীর মিয়া, হুমায়ুন কবির, জাহাঙ্গীর হোসেন, মোসলেউদ্দিন জীবন, আসলাম, সাহাবুদ্দিন পাঠান, ওমর ফারুক, আনোয়ারুল হক সুমন, বোরহান মিয়া, মোজাম্মেল হক, সোহেল আহম্মেদ, সোনিয়া আক্তার, তাজুল ইসলাম, এস এম কাদির, পাভেল খান, রবিউল আলম।


