Logo
Logo
×

রাজনীতি

খোকন সাহাকে নৌকা দেয়ার দাবি চন্দনশীলের

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১০:২৮ পিএম

খোকন সাহাকে নৌকা দেয়ার দাবি চন্দনশীলের
Swapno

মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বাবু চন্দনশীল বলেছেন, যারা দিনের আওয়ামীলীগ আর রাতের বেলায় বিএনপি জামাত করে তাদের যেন নৌকার মনোয়ন না দেয়া হয়। নারায়ণগঞ্জের মেয়র আইভির আশে পাশের যত লোক আছে সবাই বিএনপি জামাতের লোক।

 

তার পাশে আওয়ামীলীগের কাউকে পাওয়া যায় না। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই তিনি যেন তাকে মনোনয়ন না দেয়। মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোকন দাদাকে যেন নৌকা প্রতীক দেয়া হয় সেই দাবী জানাই। নেত্রী যদি তাকে নৌকা দেয় তাহলে আমরা খোকন দাদাকে মেয়র হিসেবে বজয়ী করবো।

 

বুধবার বিকেলে নগরীর নিতাইগঞ্জ বাপ্পিচত্বর মোড়ে কর্মীসভায় তিনি এ কথা বলেন। এসময় মেয়রের সমালোচনা করে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, তিনি ডা. হয়েছেন অথচ এই করোনার সময়ে তাকে কোন মানুষের সেবা করতে দেখিনাই। কই এই মেয়রকে তো বাবুড়াইলের জোরা খুন নিয়ে বিচার চাইতে দেখিনা। কিন্তু ত্বকী হত্যার বিচার চান। আমরাও সঠিক তদন্তের মাধ্যমে ত্বকি হত্যার বিচার চাই। জানি তিনি জোরা খুনের বিচার চাইবেন না। কারন এই খুনের সাথে তার পীরিতের প্যানেল মেয়রের স্বামী জরিত। এটা নিয়ে মুখ খুললেতো তার প্রেম ছুটে যাবে।

 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু,জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল কাদির, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না সহ আরো অনেকে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন