ঢাকায় সম্প্রীতির সমাবেশে নারায়ণগঞ্জ বিএনপি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৯:০৯ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে সমাবেশ এবং সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে নারায়ণগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গতকাল ঢাকার পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ওই কর্মসূচিতে অংশ নেয়।
এতে কর্মী সমর্থকদের নিয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও রূপগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী আনোয়ার সাদাত ছায়েম, জেলা বিএনপির সদস্য রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদ আমির, মো. রবিন, শফিউল আজম রাজু, আঃ হালিম, গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন প্রধান, শাহ-আলম, নুরু, মাসুম কাজী, সিপন, আজাদ, নাঈম, মিঠু, ওসমান, আরেফিন, ফেরদৌস, ইয়ানুছ, ইদ্রিস আলী, সোনারগাঁ কৃষক দলের সেক্রেটারি সেলিম হোসেন দিপু প্রমুখ।
সমাবেশ এবং মিছিলে নেতৃত্ব দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের আহ্বান এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তার বক্তব্য শেষ হওয়ার পর মিছিল শুরু হতেই পুলিশের সাথে বিএনপি নেতাদের সংঘর্ষ বাঁধে। জানা গেছে, সমাবেশ শেষে পল্টনে মিছিলের সময় বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষ বাধলে পুলিশসহ বেশ কয়েকজন বিএনপি নেতা আহত হয়। বেশ কয়েকজন আটক হয়েছে বলেও খবর পাওয়া গেছে।


