Logo
Logo
×

রাজনীতি

নৌকা মার্কা স্বাধীনতার মার্কা : আব্দুল হাই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১২:১২ এএম

নৌকা মার্কা স্বাধীনতার মার্কা : আব্দুল হাই
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, আপনারা জানেন আগামী ১১ তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগে কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা ছিলো না। ২০১৬ সালে নেত্রী আপনাদের মূল্যায়ন করার জন্যে ইউনিয়ন পরিষদে নৌকা নিয়ে আসেন। আজকে সবকিছু বিবেচনা করে জননেত্রী নৌকা মার্কা দিয়ে তার প্রতিনিধি হিসেবে কাজিম ভাইকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আগামী ১১ তারিখে নৌকায় ভোট দিলে আমার নেত্রী ভোট পাবেন। এই মার্কা কোনো হাবিজাবি মার্কা না, এই মার্কা স্বাধীনতার মার্কা। এই মার্কা আমাদের জাতির জনকের মার্কা, এই মার্কা তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা।

 


রবিবার (৭ নভেম্বর) বিকেলে কলগাছিয়া ইউনিয়নের জিওধারা এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজিম উদ্দিন প্রধানের উঠান বৈঠকে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, আমি জানতে পেরেছি এখানে প্রশাসনের অনেকে একটু নাকি নাক ছিটকায়। আমি ডিসি ও এসপি সাহেবকে অনুরোধ করবো, আগামী ১১ তারিখ আপনারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিবেন। এর ব্যতয় যদি হয় দরকার হলে নির্বাচন বন্ধ করে দিবো। কোনো অনিয়ম হয় বা নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে ঐ কেন্দ্রে ভোট বন্ধ থাকবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা উন্নয়ন চাই। আগামী ১১ তারিখ কাজিম ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখবেন।

 


তিনি আরও বলেন, আজকে দেখলাম জাতীয় পার্টির অনেকে বক্তব্য রেখেছেন তাহলে কোথায় রইলো লাঙ্গল মার্কা? লাঙ্গল মার্কা রয়েছে জননেত্রী শেখ হাসিনার ছায়াতলে। নেত্রী যদি তার ছাতাটা যদি এই লাঙ্গল মার্কা থেকে সরিয়ে নেয় তাহলে কোথায় যাবে এই জাতীয় পার্টি? কাজেই আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি আপনাদের উন্নয়ন চান আগামী ১১ তারিখ কাজিম ভাইকে জয়ী করবেন। এই সরকার উন্নয়নের সরকার। তাকে ভোট দিলেই আপনাদের উন্নয়ন হবে। এই এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন হবে।

 

এসময় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মো. শহীদ বাদল, কলগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজিম উদ্দিন প্রধান, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন